পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার গবাদিপশু নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর (জিমনাল) সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের তিনটি গবাদিপশু নিয়ে গেছে বিএসএফ।

বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর (জিমনাল) ৮১৮ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সীমান্ত থেকে স্থানীয় আফছার উদ্দিনের তিনটি গৃহপালিত গবাদিপশু ধরে নিয়ে যায় বিএসএফ।

বিষয়টি তাৎক্ষণিকভাবে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদর বিওপিতে অবহিত করা হলে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিকেল সাড়ে ৪ টায় বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পাটগ্রাম কোম্পানির কোয়ার্টার মাস্টার শামীম হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া ক্যাম্পের ইনচার্জ (এএসআই) নাওয়াল সিং।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, ভারতীয় এক নাগরিক পচার মাধ্যমে কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া বিএসএফ ক্যাম্পের টহল দল বাংলাদেশি কৃষক আফছার উদ্দিনের ৩টি ষাঁড় গরু ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক শুরু হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার গবাদিপশু নিয়ে গেল বিএসএফ

আপডেট টাইম : ০৬:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪