পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শৈলকুপায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ : পুলিশসহ আহত ১৫

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপ ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনায় ২ পুলিশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র কাজী আশরাফুল আজম ও অপর আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান খান ও বিএনপির পৌরযুবদল সভাপতি আব্দুল হাই শামসুল এর মধ্যে বিরোধ চলে আসছে। তাদের সঙ্গে থানা যুবলীগ সভাপতি রানাউজ্জামান বাদশার কর্মী সমর্থকও যোগ দেয়।

গত কয়েকদিন আগে পৌর ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বুলু নামে এক আওয়ামী কর্মীকে আঘাত করলে এ তিন গ্রুপের কর্মী সমর্থকেরা দেশীয় অস্ত্র ঢাল, সুড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় পুলিশের এসআই মাজাহার ও কনেস্টবল মনির এবং সংঘর্ষকারী দিদার, বুলু, সিদ্দিক, সাবুসহ ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র কাজী আশরাফুল আলম অভিযোগ করেন আওয়ামী যুবলীগের একটি অংশ সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। দলে বিভেদ সৃষ্টি করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার চতুড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের ও বিএনপির একটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে পুলিশের এসআই মাজাহার ও কনেস্টবল মনির আহত হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শৈলকুপায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ : পুলিশসহ আহত ১৫

আপডেট টাইম : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪