পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গুলশানে ফ্রিল্যান্স সাংবাদিককে পিটাল ছাত্রলীগ

ঢাকা : রাজধানীর গুলশানে এক ফ্রিল্যান্স সাংবাদিককে পিটিয়েছে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকের নাম নাঈমুজ্জামান খান প্রিন্স।

বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকা অ্যাম্বাসির সামনে মোটর সাইকেলের সাইড দেয়া নিয়ে তাকে ছাত্রলীগের কয়েকজন মিলে বেধরক পিটায়। তবে ছাত্রলীগকর্মীদের সুষ্পষ্টভাবে পরিচয় দিতে পারেনি প্রিন্স।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর গুলশান ২ এ আমেরিকা অ্যাম্বাসির পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে দ্রুতগতিতে যাবার চেষ্টা করলে পেছনে ফিরে তাকাই। কেন পেছনে তাকালাম জানতে চেয়ে ওই মোটরসাইকেল আরোহী যুবক অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।’

সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়ে মোবাইলে ফোন দিয়ে আরো কয়েকজন যুবককে সেখানে নিয়ে আসে। তারা সবাই প্রায় আধঘণ্টা আমার বুক, পিঠ, ঘাড়ে কিল ঘুষি মারতে থাকে। এসময় প্রিন্সের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ওই যুবকরা মোটরসাইকেল নিয়ে সেই এলাকা ছাড়ে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রিন্সকে ছাত্রলীগ পরিচয় দিয়ে গুলশানের মাদানি এভিনিউতে কয়েক যুবক হামলা করেছে বলে প্রিন্স পুলিশকে জানিয়েছে। হামলাকারীদের পরিচয় বের করতে পুলিশ চেষ্টা করবে।’

এ ঘটনায় আহত সাংবাদিক প্রিন্স থানায় লিখিত কোন অভিযোগ করেননি বলেও জানান পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গুলশানে ফ্রিল্যান্স সাংবাদিককে পিটাল ছাত্রলীগ

আপডেট টাইম : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪