পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আ.লীগ নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

সাভার : সাভারে আলাউদ্দিন মিয়া নামের (৪০) এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলাউদ্দিন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নিজ এলাকা হযরতপুর গ্রামে কাজ শেষ করে সাভারের বাসার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন।

পরে রাত ৮ টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এসময় তিনি মোটরসাইকেল থামালে প্রাইভেটকারের ভেতর থেকে চার যুবক বের হয়ে এসে তার দুই পায়ে গুলি করে নগদ কয়েক হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

পরে দুর্বৃত্তরা কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট টাইম : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪