পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খাগড়াছড়িতে আবাসিক হোটেলে মাদক সেবনকালে গ্রেফতার ৮

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরের আবাসিক হোটেল ‘ইকোছড়ি ইন’-এর একটি কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনকালে যৌন উত্তেজক ট্যাবলেটসহ আট যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্বার করা হয়েছে ইয়াবা ও হেরোইন সেবনের সরঞ্জাম ও গাঁজা।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টা দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর রুবাইয়াত জামিল, এসআই পিযুষ সিংহ ও এএসআই মো. হানিফ মিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা যৌথভাবে হোটেল ইকোছড়ি ইন-এ অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে হোটেলের ১০১ নং কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (২৪) পিতা আকবর আলী, নুর হোসেন (২০), পিতা আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন (২৬), পিতা মুসলিম উদ্দিন, মুসলিম পাড়া, মো. আব্দুল্লাহ (২৯) পিতা আব্দুর রব, মার্শাল (২৭) পিতা আব্দুর রব মিয়া, মোল্লাপাড়া, মোজাম্মেল হোসেন (৩০) পিতা ইছাক মিয়া গঞ্জপাড়া, মো. হোসেন, পিতা আব্দুল মতিন হরিনাথ পাড়া ও মো. শাহিন, পিতা আলমগীর।

পুলিশ জানায়, আটককৃতরা চিহ্নিত চোর ও বিভিন্ন মামলার আসামি। আটকের সময় এরা হোটেলের কক্ষে বসে মাদক সেবন করছিল এবং চুরির প্রস্তুতি নিচ্ছিল।

হোটেল ইকোছড়ি ইন’র ম্যানেজার ভজন ত্রিপুরা জানান, গত ২৪ নভেম্বর মো. মিজানুর রহমানের নেতৃত্বে ঐ হোটেল কক্ষে তারা অবস্থান করছিল। প্রতিদিন অসংখ্য যুবক ঐ রুমে আসা-যাওয়া করতো। তবে হোটেলে রেকর্ডে কারো নাম লিপিবদ্ধ ছিল না।

এসআই পিযুষ সিংহ জানান, মিজানুর রহমানের বাড়ি হোটেল ইকোছড়ি ইন থেকে মাত্র ৫শ’ গজ দূরে। সে হোটেলের কক্ষটি জোরপূর্বক দখলে রেখে মাদক সেবন ও বিক্রি করছিল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খাগড়াছড়িতে আবাসিক হোটেলে মাদক সেবনকালে গ্রেফতার ৮

আপডেট টাইম : ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪