পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আশুগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মরিয়ম আক্তার(৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মরিয়ম জেলার নবীনগর উপজেলার গোসাইপুর এলাকার আরিফ মিয়ার মেয়ে ।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মরিয়ম তার নানা বাড়ি উপজেলার আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের হিরা মিয়ার বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে মরিয়ম বাড়ি থেকে বের হলে সন্ধ্যা পর্যন্ত তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

শুক্রবার সকালে তার নানার বাড়ির পাশে কৃষি জমিতে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মরিয়মের বাবা আরিফ মিয়া জানান, উপজেলার পাশের গ্রাম মধুপুর এলাকার নজরুল ও খোকন মিয়ার সঙ্গে কিছুদিন যাবত টাকা পয়সা নিয়ে আমার বিরোধ চলছিল। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আশুগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪