অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এরশাদকে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: জামায়াত

ঢাকা: স্বৈরাচারী এরশাদকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ অবস্থা থেকে উদ্ধারে আন্দোলনের বিকল্প নেই।

৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জেনারেল এরশাদ দীর্ঘ ৯ বছর দুঃশাসন চালিয়ে নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছিলেন। জনগণ আন্দোলন করে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার দাবি আদায় করেছিল এবং গণতন্ত্র মুক্তি পেয়েছিল। জনগণ ফিরে পেয়েছিল তাদের ভোটাধিকার।”

জামায়াতের নেতা বলেন, “আজকে আবার আওয়ামী মহাজোট সরকার স্বৈরাচারী এরশাদকে সঙ্গে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে। জাতিকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।”

জনগণের ন্যায্য ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শনিবার জামায়াতে ইসলামীর ঘোষিত ‘গণতন্ত্র মুক্তি দিবস’ পালন করার জন্য সবার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এরশাদকে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: জামায়াত

আপডেট টাইম : ০৬:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪