পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাই : ৪ পুলিশ ক্লোজড

গাজীপুর : টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে টঙ্গী থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সদস্যদের শনিবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে তলব করে ক্লোজড করা হয়।

ক্লোজডকৃতরা হলেন; উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান, কনস্টেবল আবদুল মতিন, হযরত আলী ও আব্দুস সাত্তার।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্বপালনে অবহেলার অভিযোগে ওই চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

তিনি আরো জানান, অ্যাম্বুলেন্স আটকে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পেশাদার ছিনতাইকারী এরশাদনগরের বদরুদ্দোজার ছেলে আবুল বাশার বাবু (৩২) ও মিরাজ মিয়ার ছেলে জাবেদ হোসেন (৩০)।

এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৭টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে এসআই আবদুল মান্নান বাদী হয়ে টঙ্গী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর বাঁশপট্টি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাই : ৪ পুলিশ ক্লোজড

আপডেট টাইম : ০২:১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪