অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বদির শ্বশুর-শ্যালক আ. লীগের সভাপতি-সম্পাদক

কক্সবাজার : উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে একই পরিবারের দুই নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা দুইজন বহুলালোচিত এমপি আবদুর রহমান বদির চাচা শ্বশুর ও শ্যালক।

শনিবার দুপুর ১২ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন।

সভাপতি পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে তার ভাতিজা জাহাঙ্গীর কবির চৌধুরী নির্বাচিতরা হন। এর মধ্যে হামিদুল হক চৌধুরী কক্সবাজারের আলোচিত এমপি আবদুর রহমান বদির আপন চাচা শ্বশুর ও জাহাঙ্গীর কবির আপন শ্যালক।

এ সম্মেলন উদ্বোধন করেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসাইন।

সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন; কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উখিয়া-টেকনাফের আলোচিত এমপি আবদুর রহমান বদি উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন না।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বদির শ্বশুর-শ্যালক আ. লীগের সভাপতি-সম্পাদক

আপডেট টাইম : ০২:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪