পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মিরপুরে গুলি করে কোটি টাকা ছিনতাই : গুলিবিদ্ধ ১

ঢাকা : রাজধানীর রূপনগর থানাধীন প্রশিকা ভবন মোড়ে প্রাইভেটকারে থাকা বিকাশ ও মোবাইল কোম্পানির একটি এজেন্টের কর্মীদের গুলি করে প্রায় কোটি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রাইভেটকারের চালক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার দুপুরে প্রশিকা ভবন ও স্বপ্ন সুপার সপের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার দুপুরে একটি প্রাইভেটকার যোগে দুইটি মোটর সাইকেলের নিরাপত্তা বেষ্টনি গড়ে চালকসহ চার ব্যক্তি যাচ্ছিলেন। প্রাইভেটকারটি প্রশিকা ভবনের সামনে আসলে ছয় থেকে সাতটি মোটর সাইকেল একযোগে তাদের উপর গুলিবর্ষণ করে। এতে প্রাইভেটকারটির চালক গুরুতর আহত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দুর্বৃত্তরা প্রাইভেটকারের ভেতর থেকে কয়েকটি ব্যাগ নিয়ে যায়। তবে তাতে কি ছিল তা তারা জানাতে পারেননি।

এদিকে ছিনতাইয়ের কবলে পড়া ভুক্তোভোগিরা জানিয়েছে, তাদের সঙ্গে প্রায় কোটি টাকার উপরে ছিল। সব নিয়ে গেছে ছিনতাইকারীরা।

তবে অপর একজন দাবী করেছেন, তাদের সঙ্গে বিকাশের ৭৬ লাখ এবং এয়ারটেল মোবাইল কোম্পানির ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান মুঠোফোনে জানান, এই ধরনের এক দুর্ঘটনার খবর পেয়েছি। উর্ধ্বতন স্যাররা বিষয়টি দেখছেন। আহত চালককে পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

টাকার পরিমাণের বিষয় তিনি বলেন, তারা এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছে। কখনো এক কোটি আবার কখনো এক কোটি ৩০ লাখ দাবি করছে। প্রকৃত তথ্য এখনও জানা যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মিরপুরে গুলি করে কোটি টাকা ছিনতাই : গুলিবিদ্ধ ১

আপডেট টাইম : ০৩:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪