অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

তিন মাসের শিশুকে ৬ হাজার টাকায় বিক্রি করেন পপি

ঢাকা : দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে তিন মাসের এক শিশুকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করছিল অপহরণকারী পপি নামে এক নারী। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ নভেম্বর কদমতলী থানা এলাকার রেল লাইন নতুন বাজার এলাকার বাসা থেকে নিখোঁজ হয় তিন মাস বয়সী শাকিরুল। এ নিয়ে শাকিরুলের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর অভিযান চালিয়ে চুনকুটিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, পপি ছয় হাজার টাকার বিনিময়ে রুবেল নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করেছিলো। তাকেও গ্রেফতার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

তিন মাসের শিশুকে ৬ হাজার টাকায় বিক্রি করেন পপি

আপডেট টাইম : ০৩:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪