পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রথম স্ত্রীকে স্বামীর লাশ উপহার দ্বিতীয় স্ত্রীর!

ঢাকা : রাজধানীর খিলগাঁও এলাকায় দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে নিজবাসায় খুনের পর লাশ ভ্যানে করে প্রথম স্ত্রীর বাসায় নিয়ে গিয়ে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন।

নিহত স্বামীর নাম আবদুল্লাহ (৩৫)। তিনি পেশায় পিকাপভ্যান চালক ছিলেন। খিলগাঁওয়ে দ্বিতীয় স্ত্রী সুইটির সঙ্গে থাকতেন তিনি।

রোববার দুপুরে আব্দুল্লাহকে খুন করে প্রথম স্ত্রী রাশিদার কাছে ভ্যানে করে নিয়ে আসেন দ্বিতীয় স্ত্রী সুইটি। চকবাজারে থাকা প্রথম স্ত্রী রাশিদা এ হত্যার অভিযোগ করেন।

চকবাজার থানার ডিউটি অফিসার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুইটি তার স্বামীকে হত্যার পর একটি ভ্যান ভাড়া করে তার প্রথম স্ত্রী রাশিদার চকবাজারের বাসায় লাশ নিয়ে আসেন। এ সময় রাশিদা তার স্বামীর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

তিনি জানান, নিহতের প্রথম স্ত্রী রাশিদা অভিযোগ করেছেন আবদুল্লাহকে তার দ্বিতীয় স্ত্রী সুইটি নির্যাতন চালিয়ে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে এটি হত্যা।

বর্তমানে নিহতের দ্বিতীয় স্ত্রী সুইটিকে থানায় আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রথম স্ত্রীকে স্বামীর লাশ উপহার দ্বিতীয় স্ত্রীর!

আপডেট টাইম : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪