পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার বলায় মামলা

নারায়ণগঞ্জ : এমপি শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার বলায় ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মামলার একমাত্র বিবাদী রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি করেছেন।

রোববার শামীম ওসমানের স্ত্রী সালমা ইসলাম লিপির পক্ষে বাদী হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

মামলায় সাক্ষী করা হয়েছে সালমা ইসলাম লিপি, খালেদ হায়দার কাজল ও অ্যাডভোকেট খোকন সাহাকে।

মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ জানুয়ারি।

বাদীপক্ষের আইনজীবী আনিসুর রহমান দিপু মামলার বিষয়ে সাংবাদিকদের জানান, শুক্রবার শহরের ২ নং রেলগেটে ত্বকী মঞ্চের সমাবেশে রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, ‘শামীম ওসমান যাকে বিয়ে করেছেন তার বাবা রাজাকার। সেই সূত্রে তার শ্বশুর রাজাকার। ঘরে রাজাকারের সন্তান রেখে শামীম ওসমান অন্যকে রাজাকারের সন্তান বলবে এটা তার মুখে মানায় না। তার উচিত ছিল এ কারণে তার স্ত্রীকে ত্যাগ করা।’ এটাই বাদীর অভিযোগ।

বাদী আরো অভিযোগ করেন, বিবাদী রাব্বি তার বক্তব্যে ওসমান পরিবারকে খুনি পরিবার বলেও আখ্যায়িত করেছেন এতে সালমা ওসমান লিপির মানহানি হয়েছে। তাই তিনি মামলাটি দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার বলায় মামলা

আপডেট টাইম : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪