অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

যশোরে মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী

যশোর : যশোরে তৃষ্ণা দেবনাথ (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী প্রবীন দেবনাথ।

রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার তৃষ্ণাকে তার স্বামী প্রবীন দেবনাথ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ তৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ রুহুল আমীন জানান, হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা তৃষ্ণার অসুস্থতার কারণ জানতে চাইলে প্রবীন একেকবার একেক উত্তর দেন। কখনো বলেন, পড়ে গিয়েছিলো কখনো বলেন বিষ খেয়েছে, আবার বলেন গলায় দড়ি দিয়েছে। তবে মৃতদেহের গলায় কালো দাগ রয়েছে বলেও জনিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানায়, অসুস্থতার কারণ জিজ্ঞেস করার কিছুক্ষণ পরই প্রবীনকে হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশের ভয়ে তিনি পালিয়েছেন। বর্তমানে মৃতদেহের সঙ্গে কেউ নেই। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সরদার বলেন, যশোর কোতোয়ালী মডেল থানার মাধ্যমে জানতে পেরেছি এ ঘটনায় ইউডি (অপমৃত্যু) মামলা হচ্ছে।

এরপর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলেছি, তিনি যেন নিহত তৃষ্ণার পরিবারের সঙ্গে কথা বলে মর্গ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

যশোরে মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী

আপডেট টাইম : ০৩:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪