পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কাশিমপুর কারাগারে রাইফেল খোয়া : কারারক্ষী বরখাস্ত

গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি ইউনিটে রাইফেল খোয়া যাওয়ার ঘটনায় সিরাজ হাওলাদার নামে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় জয়দেবপুর থানায় সোমবার দুপুরে কারা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে।

ঘটনা তদন্তের জন্য গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত কমিটি।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অস্ত্রের হিসেব মিলাতে গিয়ে একটি রাইফেল পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে অস্ত্রাগারের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী মো. সিরাজ হাওলাদার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানান। এরপর অস্ত্রের সন্ধানে কারাগারের ভেতরে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে অস্ত্রের হদিস না পাওয়ার বিষয়টি রাতেই আইজিপিকে (প্রিজন) জানানো হয়। পরে সোমবার দুপুরে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্তের জন্য রোববার রাতেই আইজিপি (প্রিজন) মো. ইফতেখার উদ্দিন রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রধান কারারক্ষী মো. সিরাজ হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, রাইফেল খোয়া যাওয়ার ঘটনা অনুসন্ধানের জন্যে থানার পরিদর্শক (তদন্ত) মো. আলম চাঁদকে দায়িত্ব দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কাশিমপুর কারাগারে রাইফেল খোয়া : কারারক্ষী বরখাস্ত

আপডেট টাইম : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪