অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাসের চাপায় ট্রাক চালক নিহত

বগুড়া: বগুড়ায় বাসের চাপায় এনামুল হক (৩৩) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার রাধারঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এনামুল হক জয়পুহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বাঘাবাড়ি ঘাট থেকে সার বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে চলন্ত ট্রাক থেকে সারের কয়েকটি বস্তা মহাসড়কের উপর পড়ে যায়। এনামুল ট্রাক থামিয়ে সড়কের উপর থেকে সারের বস্তাগুলো আনতে যায়। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার এসআই এনায়েত হোসেন জানান, এনামুলের মৃতদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কোচটি আটক করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাসের চাপায় ট্রাক চালক নিহত

আপডেট টাইম : ০৫:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪