অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সোশ্যাল মিডিয়ায় ঝড়, শাহরুখকে হারালেন অজিত!

মুম্বাই: সোশ্যাল মিডিয়ায় টিজার ধামাকা! ভারতের দক্ষিণের সুপারস্টার অজিত কুমারের নতুন ছবি ‘ইয়েন্নাই আরিন্ধাল’-এর ‘টিজার’ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাড়াকাড়ি। বৃহস্পতিবার পোস্ট হওয়ার পরবর্তী ৩২ ঘণ্টার হিসেব বলছে, টিজারটি দেখা হয়েছে মোট ৩০ লক্ষ বার।

গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ‘ভীরম’। বছরের গোড়ায় হিট ছবি উপহার দেওয়ার পর ফের পর্দা কাঁপাতে ফিরছেন তামিল-কন্নড় ছবির জনপ্রিয় নায়ক অজিত কুমার। পরিচালক গৌতম মেননের নতুন রিলিজ ‘ইয়েন্নাই আরিন্ধাল’-এ অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে রয়েছে রোমান্সের বেশ কিছু মুহূর্তও। সুদর্শন নায়কের পাশে এই সমস্ত দৃশ্যে দেখা যাবে জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণাণকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেনে আনুশকা শেট্টি।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ‘ইয়েন্নাই আরিন্ধাল’-এর টিজার। ছবি মুক্তি পাওয়ার আগে তার ফার্স্ট লুক নিয়েই শুরু হয়েছে হাইপ। গত কয়েক দিনের হিসাব অনুযায়ী, ইতিমধ্যে ভিউয়ের নিরিখে তা টপকে গিয়েছে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ এবং এসআরকে-র ‘হ্যাপি নিউ ইয়ার’-এর টিজারকে।

ভক্তদের বিপুল সাড়া দেখে স্বাভাবিক ভাবেই ‘ইয়েন্নাই আরিন্ধাল’-এর ইউনিটের সদস্যরা আশায় বুক বেঁধেছেন। আবার প্রত্যাশা পূরণের চাপও তাদের তাড়া করছে। নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে প্রযোজক এ এম রত্নমের এই ছবি।- ওয়েবসাইট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ঝড়, শাহরুখকে হারালেন অজিত!

আপডেট টাইম : ০৩:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪