পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

তেল-গ্যাস-বিদ্যুত নিয়ে আন্দোলনের সুযোগ পাবে না বিএনপি: সুরঞ্জিত

ঢাকা: ‘তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেয়া হবে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “তেল, গ্যাস বিদ্যুতের দাম এমন ভাবে বাড়ানো হবে। সেখানে বিএনপির আন্দোলন করার কোনো সুযোগ থাকবে না।”

সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচান সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “জনস্বার্থ রক্ষা করে এবং দেশের উন্নয়নের চাকা সচল রেখেই আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সম্মন্বয় করে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে। সেখানে বিএনপিকে আন্দোলনের কোনো সুযোগ দেয়া হবে না।”

‘রাজনীতিতে বন্ধুহীন এবং এক দেশের ওপর নির্ভশীল হয়ে পড়েছে আওয়ামী লীগ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সারা বিশ্বের সঙ্গে আমাদের সরকারের সু-সম্পর্ক রয়েছে। তারই প্রমাণ, কমনওয়েলথ পার্লমেন্টরি এসোসিয়েশনে (সিপিএ) এবং ইন্টারন্যাশনাল পার্লমেন্টরি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে বাংলাদেশের বর্তমান সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।”

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে তারা আমাদের খাদ্য, বাসস্থান, অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করেছেন। এমনকি মুক্তিযুদ্ধে ভারতের ১৮ হাজার সৈন্য প্রাণ দিয়েছে এবং বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সারাবিশ্বে জনমত গঠন করছে ভারত। তাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ নয়, বিশেষ সম্পর্কই থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো সূদৃঢ় হবে।”

খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “মিথ্যাচার করে মানুষকে বিপথে পরিচালনা থেকে বিরত থাকুন। তাহলে দেশের মঙ্গল হবে।”

আয়োজক সংগঠনের নেতা সাজ্জাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিতত ছিলেন, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল হাই কানু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

তেল-গ্যাস-বিদ্যুত নিয়ে আন্দোলনের সুযোগ পাবে না বিএনপি: সুরঞ্জিত

আপডেট টাইম : ০৩:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪