পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ : ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রাত সাড়ে ১২ টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে, ছোট বড় চারটি ফেরি।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাউদ্দিন জানান, ঘনকুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় রাত সাড়ে ১২ টা থেকে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসময় তীড়ে ভীড়তে না পেরে এনায়েতপুরি, ভাষা শহীদ বরকত, শাহ মখদুম এবং কাবেরী নামে চারটি ফেরি আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাশে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রী বিশেষ করে নারী-শিশুরা তীব্র শীত ও কুয়াশায় পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

কর্তৃপক্ষ জানিয়েছেন, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এদিকে ঘনকুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কেরও যান চলাচল ব্যহত হচ্ছে। যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৪:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪