অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শীতে আগুনের তাপ পোহাতে গিয়ে সর্বশান্ত হলো ১৩ পরিবার

নীলফামারী : শীতে আগুনে তাপ পোহাতে গিয়ে সর্বশান্ত হয়েছে নীলফামারীর সোনারা ইউনিয়নের বেড়াকুঠি বড়ুয়া দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের ১৩টি পরিবার। সোমবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সাহায্য প্রদান করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শীতের কারণে এলাকার কমবেশি সকলে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে আসছে। এ অবস্থায় সোমবার রাতে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে গ্রামের আছির উদ্দিনের বাড়ির লোকজন তাদের রান্নাঘরের ভেতরে বসে কুন্ডুলি জ্বালিয়ে আগুনের তাপ পোহাচ্ছিল। এসময় অসাবধানতায় আগুনের সূত্রপাত হয়। এতে গ্রামের আছির উদ্দিন, আতিকুল, সাইফুল, দেলোয়ার, ফুলেশ্বরী, হামিদুল, খালেক, আলম, মালেক, তহিমুদ্দিন, মর্জিনা, ফজলে ও মকছেদসহ ১৩ জনের পরিবার সর্বশান্ত হয়।

এসময় অগ্নিকাণ্ডে আছির উদ্দিনের নগদ ২৬ হাজার, আতিকুলের ৩০ হাজার, সাইফুলের ১ লাখ ২৫ হাজার ও দেলোয়ারের ২০ হাজার টাকা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের শিকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রকল্পের মাধ্যমে সকালে তাৎক্ষণিতভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতিটির জন্য ৩০ কেজি চাল, নগদ ১ হাজার করে টাকা ও দুটি করে কম্বল ও চাঁদর প্রদান করা হয়েছে।

সোনারায় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বস্ব হারিয়ে পথে বসেছে পরিবারগুলো।

নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে নীলফামারী সৈয়দপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করায় গ্রামের আরো ২০ পরিবারের ঘরবাড়ি রক্ষা পেয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শীতে আগুনের তাপ পোহাতে গিয়ে সর্বশান্ত হলো ১৩ পরিবার

আপডেট টাইম : ০৪:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪