অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘নাশকতার পরিণতি কঠিন হবে’

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এটা ২০১৩ নয় এটি ২০১৪ সাল। এবার যদি বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার ইনস্টিটউশন মিলনায়তনে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংলাপের কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ট্রেন যখন মিস করেছেন তখন আপনাকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার উচিত বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া এবং আপনার দলের নেতা-কর্মীদের পড়তে উৎসাহী করা। এ থেকে আন্দোলনের শিক্ষাগ্রহণ করতে পারবেন।

মির্জা ফখরুলের দেয়া এক বক্তব্যে জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কে যুদ্ধে গেছে, কে ভারতে গেছে আর কে পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছে তা আমাদের জানা আছে। আমরা ভদ্র লোক বলে কিছু বলি না।

এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাদুর বেপারী। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আবু কায়সার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘নাশকতার পরিণতি কঠিন হবে’

আপডেট টাইম : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪