অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘণ করছে পুলিশ : মান্না

বাংলাদেশের পুলিশ সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর ৮২টি গুম, খুনের ঘটনা ঘটেছে। আর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার বাস্তবায়ন ও আইন সহায়তা কার্যক্রম প্রতিষ্ঠান ‘আমাদের আইন আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস-২০১৪ উপলক্ষে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বলছে দেশের মানুষ শান্তিতে আছে। যেখানে এক বছরে ৮২ জন গুম, খুন হয় সেখানে আর শান্তি থাকে না। এই গুম, খুনের কথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে তিনি অস্বীকার করবেন। মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণে, আজকে তারাও এই গুম খুনের কথা স্বীকার করে না।

মানববন্ধনে মোহাম্মদ রফিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাইটার্চ কমিটির চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিক, বাংলাদেশ স্কাইটার্চ কমিটির প্রধান নির্বাহী পরিচালক এ জেড এম আব্দুস সবুর, আমাদের আইনের নির্বাহী পরিচালক এডভোকেট শাহাদাত হোসেন ভূঁইয়াসহ অন্যানরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘণ করছে পুলিশ : মান্না

আপডেট টাইম : ০১:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪