পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

আগস্টে বিএনপির কোনো কর্মসূচি পালন করতে দেওয়া উচিত নয় : নাসিম

বাংলার খবর২৪.কম: 500x350_40a5219a90312249aa19d2f9a26c0a31_320140816133452 স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগস্ট মাস এলেই তারা চক্রান্ত করে। তাই এ মাসে বিএনপির কোনো কর্মসূচি পালন করতে দেওয়া উচিত নয়।

শনিবার রাজধানীর ধানমন্ডির-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠন এ সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি বিকৃত ও হীন মানসিকতার দল। তাই এ মাসে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া উচিত নয়।

নাসিম আরো বলেন, একটি জাতি কতখানি বিস্মিত ও অভিভূত হয় যখন ৭৪ বছর বয়সী একজন নেত্রী তার নকল জন্মদিনে কেক কাটে। এ জন্য আমাদের লজ্জা হয়।

জন্মদিনে কেক কাটা বাচ্চাদের কাজ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জানতে হবে যে, মহান ব্যক্তি বঙ্গবন্ধুর জন্ম না হলে তোমরা আজকে স্বাধীন বাংলাদেশে থাকতে পারতে না।

জানতে হবে তিনি কি ছিলেন। প্রতিটি দেশেরই একজন নেতা থাকে, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়। আমি আশা করি, তোমরা বিকৃত ইতিহাস শিখবে না।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধাবিষয়ক মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

আগস্টে বিএনপির কোনো কর্মসূচি পালন করতে দেওয়া উচিত নয় : নাসিম

আপডেট টাইম : ০৮:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪