অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মিরপুরে কিশোরদের দ্বন্দ্বে ফের স্কুলছাত্র খুন

ঢাকা : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ফের সিনিয়র জুনিয়রিটি নিয়ে এক স্কুল ছাত্র খুন হয়েছে। তার নাম রিহান (১৪)। সে মিরপুরের আইডিয়াল স্কুল এ- কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় আরো দুই স্কুল ছাত্র আহত হয়েছেন। নিহত ছাত্রের বাবার নাম নাসিম খান।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। আহত দুই স্কুল ছাত্র হল; সিরাজ (১৫) ও হাসিব (১৪)।

নিহত রিহানের বন্ধু হৃদয় জানান, এলাকায় সিনিয়র জুনিয়র নিয়ে রাজন ও সাগর নামে দুই কিশোরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

এসময় রাজন ও সাগরের ছেলেরা তাদের উপর চড়া হয়। ছুরিকাঘাত করতে থাকে। এতে রিহানসহ তিনজন গুরুতর আহত হয়। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিহানকে মৃত ঘোষণা করেন।

হৃদয় আরো জানায়, নিহত রিহানের বাবা-মায়ের সঙ্গে রূপনগর আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ৬৯ নম্বর বাসায় থাকত।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মিরপুরের ৬ নম্বর সেক্টরে দুই মহল্লার কিশোরদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বিরোধের জের ধরে ইমন নামে এক স্কুলছাত্র খুন হয়। সে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ইমনের বাবা নজরুল ইসলাম মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মিরপুরে কিশোরদের দ্বন্দ্বে ফের স্কুলছাত্র খুন

আপডেট টাইম : ০৫:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪