পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

শনিবার কাঁচপুরে বিএনপির সমাবেশে যাচ্ছেন খালেদা জিয়া

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সকাল ১০টা থেকে বিএনপির সমাবেশ শুরু হবে এবং দুপুর ২টার দিকে ওই সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, নারায়ণগঞ্জ থেকেই সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এ জন্য সমাবেশটি খুবই গুরুত্ব বহন করছে।

কাঁচপুর বালুর মাঠ সমাবেশের সুবিধাজনক স্থান হওয়ায় সেখানেই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। বিশেষ করে আড়াইহাজার, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর এলাকার লোকজনের জন্য উপযুক্ত স্থান হচ্ছে কাঁচপুর বালুর মাঠ। তাছাড়া খালেদা জিয়ার সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।

শনিবার দুপুর ২.৩০ মিনিটে গুলশানস্থ’ বাস ভবন থেকে রওনা দিয়ে বেগম জিয়া সড়ক পথে নারায়ণঞ্জের বালু মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। সেখানে বিকাল ৪ টার দিকে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

কাঁচপুর বালুর মাঠে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত থেকে জনসমাবেশের প্যান্ডেল তৈরী কাজের দেখাশুনা করছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা শহরে সমাবেশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরীর অনেক নেতারা। এজন্য তারা শীর্ষ নেতাদের প্রতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

শনিবার কাঁচপুরে বিএনপির সমাবেশে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১২:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪