অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘গণতন্ত্র মুক্তির জন্য আরেকটি যুদ্ধ করতে হবে’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, যে দেশে দুর্নীতি, লুটপাট, শেয়ারবাজার কেলেঙ্কারি হয়। সেই দেশে গণতন্ত্র থাকতে পারে না। তাই গণতন্ত্র মুক্তির জন্য আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘স্বাধীনতা : গণতন্ত্র ন্যায় বিচার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, যতক্ষণ না আমরা রাস্তায় নেমে অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীকে আমাদের অবস্থান জানাতে না পারি ততক্ষণ আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করতে বিশ্বের কোনো দেশ এগিয়ে আসবে না।

গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের প্রেক্ষিতে যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর দেয়ার প্রেক্ষিতে তিনি বলেন, যারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক তাদের বিচার সবাই চাই, আমিও চাই সে যে দলেরই হোক। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা? যারা রাষ্ট্রে থেকে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাই তো রাষ্ট্রদোহী, তাদেরই তো বিচার হওয়া উচিত।

গণঅভ্যুত্থান ছাড়া এ সরকারের পতন ঘটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘গণতন্ত্র মুক্তির জন্য আরেকটি যুদ্ধ করতে হবে’

আপডেট টাইম : ১২:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪