অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চুয়াডাঙ্গায় স্ত্রীর হাতে স্বামী খুন

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়ায় পারিবারিক কলহের কারণে রবিউল ইসলাম (৫০) কে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী জাহিরা ও তার দুই মেয়ে।

শুক্রবার দুপুর ১ টার দিকে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।

এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী জাহিরা খাতুন (৪৫) ও ছেলে শান্তি (২৫), মেয়ে রেহেনা খাতুন (৩০) ও সাবিনা খাতুন (২৭) কে আটক করে।

নিহত রবিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আজাহার বিশ্বাসের ছেলে এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবর রহমানের জামাতা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রবিউল ইসলামের কাছে তার স্ত্রী জাহিরা খাতুন, মেয়ে রেহেনা ও সাবিনা তাদের নামে জমি রেজিষ্ট্রি করে দিতে বলে। জমি দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে রবিউল ইসলাম মারা গেছে প্রচার করে তার স্ত্রী ও মেয়েরা।

এলাকাবাসী নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর পুলিশ নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করে।

সদর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তাকে খুন করা হতে পারে। তবে নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চুয়াডাঙ্গায় স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট টাইম : ১২:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪