অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র Logo লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার Logo মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবি বিএমজিটিএ Logo বাউফলে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট Logo বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ Logo শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা Logo পাটগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু আত্মহত্যার অভিযোগ Logo ফরিদপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ: মানসম্মত বীজ সরবরাহ জোরদারে সরকারের উদ্যোগ Logo শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

রাজধানীতে পুলিশ চাঁদাবাজ সংঘর্ষ : আহত ২, আটক ৫

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে চাঁদাবাজদের গোলাগুলির ঘটনায় দুই চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়েছে । গুলিবিদ্ধ চাঁদাবাজরা হলো মো. বাচ্চু (২০) ও মো. রবিন (১৯) । এ ঘটনায় দুই পুলিশও আহত হয়েছেন। বাচ্চু ও রবিনের সঙ্গে থাকা বাকি ৫ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ । তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই দুই চাঁদাবাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আহত দুই পুলিশকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ১০ নম্বর রোডের, ৬৬ নম্বর বাড়ির পাঁচ তলায় শামীম নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। তার বাড়িতে চাঁদা আদায়ে যায় ওই দুই চাঁদাবাজসহ আরো ৫ চাঁদাবাজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে ওই দুই চাঁদাবাজের ডান পায়ে গুলি লাগে। পরে তাদের আটক করে সন্ধ্যার দিকে ঢামেকে নেওয়া হয়।

চাঁদাবাজ বাচ্চু ও রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় বাকি ৫ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। আটককৃতরা হলো সোহাগ, সুজন, রুবেল, রাজীব ও আরিফ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

রাজধানীতে পুলিশ চাঁদাবাজ সংঘর্ষ : আহত ২, আটক ৫

আপডেট টাইম : ০৩:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪