পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে ট্রাক-অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজশাহী: রাজশাহী নগরীর রাজশাহী-ঢাকা মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মোর্শেদুল হক (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর চৌদ্দপায় এলাকার ফল গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক আফজাল হোসেন ও তার মেয়ে নেহা (৪)। এরা দুজন দুর্ঘটনা কবলিত অটোরিকশার যাত্রী ছিলেন।

এ ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন সরকার জানান, লাশ থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবার ময়তদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছেন। এছাড়া এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে বালুবাহী ওই ট্রাকের চালক-হেলাপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দুপুরে নগরীর শ্যামপুর পদ্মা নদীর পাড় থেকে বালু বোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে নগরীর দিকে আসছিল।

এ সময় তিনজন যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিলো ওই অটোরিকশাটি। পথে চৌদ্দপায় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রদের সহায়তায় দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে ট্রাক-অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৪:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪