অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

বেনাপোল সীমান্তে ৩টি গ্রামে চলছে অস্ত্রের মহড়া

বেনাপোল: বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা, বাহাদুরপুর ও বোয়ালিয়াসহ ৩ টি গ্রাম এখন সন্ত্রাসীদের দখলে। সন্ত্রাসীরা সেখানে প্রতিদিন দিচ্ছে অস্ত্রের মহড়া।

এছাড়া প্রতিনিয়ত বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি ও এলাকার সাধারণ মানুষকে মারধর করছে। এ নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এর অবস্থা এমনটাই যে শ্যাম রাখি না কুল রাখি।

গত ২৩ নভেম্বর বাহাদুরপুর বাওড় দখলকে কেন্দ্র করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাসির নামক এক যুবককে কুপিয়ে জখম করে। পরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ বাহাদুরপুর বাওড় এলাকায় পুলিশ ক্যাম্প বসিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে। তবে পরিবেশ শান্ত হলে পরে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে প্রশাসন।

গত ১০ ডিসেম্বর সকালে বেনাপোল পৌরসভার কর্মচারী ধান্যখোলা গ্রামের বক্ত মেম্বারের পুত্র ওয়াসিম তার কর্মস্থলে যাওয়ার সময় সকাল ৯ টার দিকে ডুবপাড়া মোড়ে পৌঁছালে তার মটরসাইকেল গতিরোধ করে বেধড়ক মারধর করে এলাকার চি‎িহ্নত সন্ত্রাসীরা। পরে তার মটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওয়াসিম বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া সন্ত্রাসীরা ডুবপাড়া গ্রামের মোমিন, কাশেম, জুলহস, বাতুড়, মহাসিন, খালেক ছাত্তারসহ ১০/১২টি পরিবারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ধান্যখোলা গ্রামের লোকজন খুঁজতে থাকে। সন্ত্রাসীরা বাহাদুরপুর মৎস্যজীবি সমিতির বাওড় জবর দখল করতে না পেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য প্রকাশ্যে সকাল সন্ধ্যায় সশস্ত্র অবস্থায় মহড়া দিচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ভোরে বোয়ালিয়া থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ৬ টি তাজা বোমা উদ্ধার করেছে। এসব ঘটনায় আতংকিত এলাকার সাধারণ মানুষ।

বেনাপোল পোর্ট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কারীদের চিহিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

বেনাপোল সীমান্তে ৩টি গ্রামে চলছে অস্ত্রের মহড়া

আপডেট টাইম : ০৪:০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪