অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বিকেলে কাঁচপুরে খালেদার জনসভা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা শনিবার। ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শনিবার বিকেল ৩টায় কাঁচপুর বালুর মাঠে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করছে।

বেগম খালেদা জিয়ার জনসভা উপলক্ষে শুক্রবার দুপুরে কাঁচপুর জনসভাস্থলে এক সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশর প্রধান সমন্বয়কারী আমান উল্লাহ আমান।

সংবাদ সম্মেলনে আমান উল্লাহ আমান বলেন, নারায়ণগঞ্জের জনসভা সফল করতে ইতিমধ্যে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সব বিভেদ ভুলে এক কাতারে এসে কাজ করেছেন স্থানীয় ২০ দলীয় জোট নেতাকর্মীরা।

তিনি বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, অত্যাচার, লুটপাট, খুন, গুম ও হত্যার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে আন্দোলনের ঘোষণা দেবেন বেগম খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন,কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, সোনারগাঁও বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, জাতীয় শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা অলিউর রহমান আপেল, এটিএম কামাল, হাজী সেলিম হক প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বিকেলে কাঁচপুরে খালেদার জনসভা

আপডেট টাইম : ০৪:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪