অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাগমারায় প্রতিবন্ধীর মুদি দোকানে অগ্নিকাণ্ড

বাগমারা : রাজশাহীর বাগমারায় সাহেব আলী (৫৭) নামে এক প্রতিবন্ধীর মুদি দোকানে বুধবার দিবাগত রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া বাজার গ্রামের সাহেব আলী এক জন প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তিতে না গিয়ে স্থানীয় গ্রামীণ ব্যাংক ও এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে একটি মুদির দোকান করে দীর্ঘ দিন ধরে সংসার চালান।

প্রতি দিনের মত বুধবার দোকানের কাজ শেষে দোকানী রাত ১২টার দিকে বাড়ি ফিরে।

গভীর রাতে তার দোকানের ভিতরে আগুন দেখে বাজারের লোকজন চিৎকার দিতে থাকে। মুহূর্তের মধ্যে সমস্ত দোকান ছড়িয়ে যায়। আশে পাশের লোকজন এসে পুকুরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে সাহেব আলীর দোকান পুড়ে শেষ হয়ে যায়।

এ ব্যাপারে দোকান মালিক সাহেব আলীর সাথে কথা হলে তিনি জানান, রাত ৩ টার দিকে তার দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখে ঘরসহ সব পুড়ে গেছে। তার দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এ দোকান চালু করেন।

দোকানে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানেন না তিনি।

তবে কেউ শত্রুতাবশত এ অগ্নিকা- ঘটাতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করেছেন।

বাগমারা থানার এএসআই আইনুল হক এ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিবন্ধীর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান লুৎফর রহমান একটি ব্যবস্থার কথা জানালে গত দু’দিনেও এর কোন ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাগমারায় প্রতিবন্ধীর মুদি দোকানে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০৪:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪