অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

‘সরকারের দুর্নীতি, দুঃশাসনের দায়িত্ব আমরা নেব না’

ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে আমরা কৌশলগত কারণে আছি। এই সরকারের খুন, গুম, অপহরণ, দুর্নীতি, দুঃশাসনের কোনো দায় দায়িত্ব আমরা নেব না।

শনিবার সকাল ১১টায় এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুনতে পাচ্ছি সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে। যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সরকারের সঙ্গে কেন কৌশলগত কারণে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ৫০ জনের মধ্যে আমরা দু’জন। এতে থাকা না থাকা একই সমান। তবে আমরা মূলত কৌশলগত কারণে তাদের সঙ্গে আছি। তবে সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নজির স্থাপন করতে চাই। যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। আমরা চাই রাজনীতির একটি পরিবর্তন।

জিয়া উদ্দিন বলেন, সরকারের সঙ্গে আমাদের কৌশলগত অংশগ্রহণ হচ্ছে এই কারণে যে ২০১৩ সালে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিল। বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করছিল। এসব গণতন্ত্র বিরোধী কাজকে রুখে দেয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

‘সরকারের দুর্নীতি, দুঃশাসনের দায়িত্ব আমরা নেব না’

আপডেট টাইম : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪