পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা Logo মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজ করতে হবে : স্পিকার

ঢাকা : গণতান্ত্রিক সমাজ নির্মাণে ও মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার দিবসকে শুধু কথা আর আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানলেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক ‘মানুষের জন্য মানবাধিকার পদক ২০১৪’ অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য কালে এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, পৃথিবীর কোন দেশ, কোন স্থানেই মানবাধিকারের পথ মসৃণ নয়। মানবাধিকার সমুন্নত রাখতে সকলের সমঅধিকার নিশ্চিত করতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দেশে যে কাজ করা হচ্ছে তা সংবিধানে প্রদত্ত অঙ্গীকারেরই ধারাবাহিকতা। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সকল নাগরিকের আইনের আশ্রয়লাভের সুযোগ প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, এ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অধিকার প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে নারী অধিকার মানবাধিকারেরই অংশ।

নারী অধিকার প্রতিষ্ঠা ব্যতিরেকে মানবাধিকার সুরক্ষা হয় না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মনোনীত ১০ জন মানবাধিকার কর্মীর হাতে পদক ও সম্মাননা তুলে দেয়া হয়। তারা হলেন, নোয়াখালী সুবর্ণচরের সফিক উল্ল্যা, খাগড়াছড়ির ঝর্ণা রায়, মাধবীলতা চাকমা, নমিতা চাকমা, ময়মনসিংহের বীরেন্দ্র সাংমা, টাঙ্গাইলের কছিম উদ্দিন, নড়াইলের কাননবালা গুপ্ত, বগুড়ার উম্মে কুলছুম রঞ্জনা, রাজশাহীর কল্পনা তির্কী এবং দিনাজপুরের রাহেনা। এর পাশাপাশি বিশেষ সম্মাননা প্রদান করা হয় মানবাধিকার আন্দোলনের সাথে দীর্যদিন ধরে যুক্ত ডিলিট উপাধিপ্রাপ্ত ড.আঞ্জেলা গোমেজ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাঁচতে শেখা, যশোর ও ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত পদ্মশ্রী ঝর্ণা ধারা চৌধুরী, সেত্রেটারি, গান্ধী আশ্রম ট্রাস্ট, নোয়াখালী।

আরও স্বীকৃতি প্রদান করা হয় একেবারে গ্রামপর্যায়ে এবং সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের নিয়ে সংগঠিত নারী ফুটবল দলকে যারা জেলাপর্যায় থেকে জাতীয়পর্যায় খেলার সুযোগ পেয়েছেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিংবোর্ডের সদস্য ব্যারিস্টার মনজুর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, ডিএফআইডি-বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজ করতে হবে : স্পিকার

আপডেট টাইম : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪