পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঢাকা : জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন নাজনীন আক্তার হ্যাপী নামের এক অভিনেত্রী।

শনিবার বিকেল ৪ টায় মিরপুর মডেল থানায় বাদীনি নিজে হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মারুফুল ইসলাম শীর্ষ নিউজকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি এজাহারের বরাত দিয়ে শীর্ষ নিউজকে জানান, রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বাদীনিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় রুবেল হোসেনের ঠিকানা উল্লেখ করেনি হ্যাপী। তিনি এজাহারে আসামির ঠিকানার স্থলে লিখেছেন, ‘মিরপুর কমার্স কলেজের সামনে, দেখলে চিনব।’

বাদীনি নাজনীন আক্তার হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন।

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপীর। এরপর ‘সমসাময়িক’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এর আগে তিনি কয়েকবার ছিনতাইকারীর কবলে পড়ে সংবাদের শিরোনাম হয়েছেন।

এসআই আরো জানান, হ্যাপীকে পুলিশ হেফাজতে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। রোববার তাকে মেডিকেলে পাঠানো হবে।

রুবেলকে গ্রেফতারের বিষয় তিনি বলেন, ‘মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সব বিষয় আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানার জন্য রুবেলের মুঠো ফোনে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট টাইম : ০৯:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪