পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

খিলগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোস্তাক, সোহেল ওরফে বানুটি সোহেল, রাসেল ও আরজু।

শনিবার রাত ১০ টার দিকে ওয়ারীর হাটখোলা রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গত রোববার গোড়ান বাজার এলাকায় গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২রাউন্ড গুলি, ৪৫হাজার টাকা নগদ এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খিলগাঁওয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ছিনতাইয়ের সময় মোটর সাইকেল ও প্রাইভেটকার ব্যবহারের কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ৭/১২/২০১৪ তারিখ রোববার ওয়ারী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

খিলগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট টাইম : ১০:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪