পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

ডেমরায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ

ডেমরা (ঢাকা) : ডেমরায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

রোববার সকালে আরিফুর রহমান হানিফ (৩৫) ও মো. কামাল হোসেন (৩৪) নামের দুই গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয় ।

এরআগে শনিবার গভীর রাতে পৃথক অভিযানে সারুলিয়া টেংরা ও সানারপাড় চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সারুলিয়া টেংরা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আরিফুর রহমান হানিফ ও সানারপাড় চৌরাস্তা এলাকার দুদু মিয়ার ছেলে মো. কামাল হোসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ডেমরাকে মাদক মুক্ত করার লক্ষ্যে উক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হানিফ ও কামাল হোসেন ডেমরা এলাকায় বেশ কয়েক বছর যাবত ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ-বিয়ার, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের বড় বড় চালান সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এরআগেও চলতি বছরেই হানিফকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব। তাছাড়া ডেমরা থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে কামাল হোসেন মাদক ব্যবসার পাশাপাশি ভূমিদস্যু হিসেবেও এলাকায় ব্যাপক আলোচিত ও পরিচিত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, শিগগিরি তালিকাভুক্ত আরো মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

ডেমরায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ

আপডেট টাইম : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪