অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

শেরেবাংলা নগরে উদ্ধারকৃত লাশটি চুয়াডাঙ্গার রমজান আলীর

ঢাকা : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মহাকাশ স্টাফ কোয়ার্টারের প্রধান গেট থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলছে। তার নাম রমজান আলী (৫০)। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসপাতাল পাড়ায়।

শনিবার ভোরে তার লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি এলাকার জীবননগর আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক এবং কাপড় ব্যবসায়ী।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, কাপড় ব্যবসায়ী নিহত রমজান আলী শুক্রবার রাত নয়টার দিকে কাপড় কিনতে ঢাকায় আসেন। তিনি জীবন নগর থেকে সোনারতরী পরিবহনযোগে ঢাকায় আসেন। শনিবার ভোররাতে বাস থেকে গাবতলী নামেন। এরপর আগারগাঁও পুলিশ তার লাশ উদ্ধার করে।

জীবননগর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে খুন করা হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

শেরেবাংলা নগরে উদ্ধারকৃত লাশটি চুয়াডাঙ্গার রমজান আলীর

আপডেট টাইম : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪