অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে যুবলীগের হামলা

নোয়াখালী: চাঁদার দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালিয়েছে যুবলীগের ক্যাডাররা।

রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হোসেন একটি দলিল নিয়ে রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারীর কাছে যান। এসময় স্থানীয় যুবলীগ ক্যাডার করিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সোহাগ জমি রেজিস্ট্রি করতে বাঁধা দেন।

সে বলে, আমার বাড়ির দরজায় রেজিস্ট্রি অফিস আমার সঙ্গে কথা বলা ছাড়া জমি রেজিস্ট্রি হবেনা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেনকে মারধর করে সোহাগ। এসময় সোহাগ দলিল লেখকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন।

বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সামছু উদ্দিন সহেল জানান, প্রতিনিয়ত সন্ত্রাসীরা চাঁদার দাবি করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ দলিল লেখকরা।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক জানান, আমরা বিষয়টি শুনেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে যুবলীগের হামলা

আপডেট টাইম : ০৭:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪