পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

বাইসাইকেলে ৯ দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ

কক্সবাজার : মাদক, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে নয়দিন বাইসাইকেল চালিয়ে গাজীপুরের একদল উদ্যোমী যুবক তেঁতুলিয়া থেকে টেকনাফ পৌঁছেছেন।

বাংলাদেশ বাইসাইকেল ট্যুরিস্ট ক্লাব গাজীপুরের একদল যুবক মাদক, দুর্নীতি, ঘুষ, ফরমালিন প্রতিরোধ, পরিবেশ রক্ষাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৫ ডিসেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে সকালে সড়ক পথে বাইসাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ অভিমুখে রওয়ানা করেন।

শনিবার রাত ৯ টার দিকে টেকনাফ প্রেসক্লাবে উপস্থিত হয়ে বাইসাইকেল ভ্রমণকারীদের পরিচালক জামাল উদ্দিন সিকদার জানান, ঢাকা গাজীপুরের ২১ বন্ধু ৯ দিন আগে ‘মাদক থেকে বিরত থাকুন, সুস্থ ভাবে বেঁচে থাকুন’। ‘দুর্নীতি ও ঘুষ থেকে বিরত থাকুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান’।

এছাড়া ‘গাছ লাগান পরিবেশ বাঁচান, জীব বৈচিত্র রক্ষা করুন’। ‘ফরমালিন ব্যবহার রোধ করুন, সুষ্ঠুভাবে বেঁচে থাকুন’। ‘আপনার সন্তানকে স্কুলে পাঠান, সুশিক্ষায় শিক্ষিত করুন’। ‘নিরাপদ সড়ক চাই, সুস্থভাবে বাঁচতে চাই’ এ সব শ্লোগানকে সামনে রেখে সড়ক পথে বাইসাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন।

বাইসাইকেল ভ্রমণে অংশগ্রহণকারীরা হলেন- দলনেতা জামাল উদ্দিন সিকদার, রানা অধিকারী, জুয়েল হোসেন, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, আল আমিন, এডিসন, তুহিন হোসেন, আইয়ুব আলী, মামুন সরকার, আলাল উদ্দীন, নুরুল ইসলাম, সুভাস চন্দ্র সরকার, সাজু, আমিরুল ইসলাম, মুমরাজ, রাসেল হোসেন, ফরহাদ হোসেন, নিপুল মন্ডল, রনি ইসলাম ও সামিম হোসেন।

তবে মাঝ পথে এডিসন ও আমিরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারা ১৯ বন্ধু টেকনাফ এসে পৌঁছেন বলে জানিয়েছেন।

এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফে বাইসাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য সুপারিশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

বাইসাইকেলে ৯ দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ

আপডেট টাইম : ০৭:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪