পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা Logo মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

‘আল্লাহর দল আল্লাহ চালাবে ভাবলে কর্মসূচি স্থগিত করি’

ঢাকা : বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের র‌্যালির প্রস্তুতি সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি কম হওয়ায় ক্ষিপ্ত হয়েছেন দুই মন্ত্রী।

সোমবার দলীয় কার্যালয়ে এ ক্ষোভ প্রকাশ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এ সময় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ আল্লাহর দল এটা আল্লাহ চালাবে তাহলে সভাপতিকে (ঢাকা মহানগর আওয়ামী লীগ) বলে কর্মসূচি স্থগিত করি।

তিনি বলেন, আর যদি মনে করেন- বসে না থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হুঙ্কারের জবাব দেবো তাহলে সবার মধ্যে ধর ধর সাজ সাজ ভাব থাকতে হবে। কাকে ধরবেন তাও মনে রাখতে হবে।

একই সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত বিএনপির নেতারা মিথ্যাচার করছে। আমাদেরকে এর জবাব দিতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন- সভা-সমাবেশে অংশ না নেয়ার প্রবণতা বন্ধ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। এতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

‘আল্লাহর দল আল্লাহ চালাবে ভাবলে কর্মসূচি স্থগিত করি’

আপডেট টাইম : ০৩:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪