অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দিনাজপুরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

দিনাজপুর: দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

মঙ্গলবার প্রথম প্রহর ১২ টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনী ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসটি পালনের সূচনা হয়।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১২ টা এক মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পুলিশ সুপার রুহুল আমিনসহ জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা দোকান মালিক-ব্যবসায়ী সমিতি, শিল্প ও বণিক সমিতি, দিনাজপুর শিক্ষা বোর্ড, জেলা কারাগার কর্র্তৃপক্ষ, দিনাজপুর মেডিকেল কলেজ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্টেশন ক্লাবে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

দিনাজপুরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

আপডেট টাইম : ০৩:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪