অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

নোয়াখালীতে ২ চাঁদাবাজ গ্রেফতার

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট থেকে টিপু ও সাজু নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ওই এলাকার হারুন অর রশিদের ছেলে টিপু ও মোহাম্মদ মিয়ার ছেলে সাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সম্প্রতি মজুমদারহাটের আতিক এন্ড সন্স সেনেটারি দোকানের মালিক মো. সামছুল আলমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত ৯ ডিসেম্বর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সামছুল আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন ও সাকিলকে কুপিয়ে আহত করে।

এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ২ লাখ ৩৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সামছুল আলম বাদী হয়ে থানায় টিপু, সাজু, মহসিন, শাকিল ও ফয়সালকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী সামছুল আলমকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে আসে। ব্যবসায়ীরা টের পেয়ে তাদের গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ সাজু ও নোমানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আইনুল হক বলেন, আমি সারা দিন মিটিংয়ে ছিলাম। আমাকে মোবাইলে জানানো হয়েছে। বিষয়টি আমি দেখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

নোয়াখালীতে ২ চাঁদাবাজ গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪