অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ধামরাইয়ে সাড়ে ৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩

সাভার : ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকা থেকে সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার উথুলি গ্রামের মজনু মিয়ার ছেলে এনামুর রহমান, আনোয়ার হোসেনের ছেলে সেকেন্দার আলী ও চুয়াডাঙ্গা জেলার শৈলশরা এলাকার ফজলুর রহমানের ছেলে হাসিবুর রহমান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া খাতরা কসমচ এলাকায় অভিযান চালায়। পরে চিত্রা নামে একটি পরিবহনে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিদেশ থেকে বিমানবন্দর হয়ে আসা চোরাই স্বর্ণের বারগুলো ঢাকার বাবু বাজার থেকে চুয়াডাঙ্গার আয়নাল হক নামের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

ধামরাইয়ে সাড়ে ৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩

আপডেট টাইম : ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪