অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চালকের গলা কেটে গাড়ি নিয়ে উধাও!

সিলেট : সিলেট ভ্রমণ শেষে চালকের গলা কেটে লাশ ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সিলেট নগরীর চৌহাট্টা স্ট্যান্ড থেকে ভাড়া করে নেয়া মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করা হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে।

মঙ্গলবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশ থেকে সুবেল আহমদ সুহেল (৩০) নামের ওই চালকের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

সুহেল সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা।

চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি অরুন দেবনাথ জানান, গত রোববার চৌহাট্টা স্ট্যান্ড থেকে কয়েকজন যুবক জাফলং, মাধবকুন্ড ও শ্রীমঙ্গলে বেড়াতে যাওয়ার কথা বলে সুহেলের মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৪-০৫৩৫) দুইদিনের জন্য ভাড়া করে। গত রোববার গাড়ি নিয়ে তারা জাফলং বেড়াতে যায়। পরদিন সোমবার তারা মাধবকুন্ড ও শ্রীমঙ্গল যায়। ওই দিন সন্ধ্যা থেকে চালক সুহেলের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। বিষয়টি স্ট্যান্ডের পক্ষ থেকে পুলিশকে অবগত করা হয়।

অরুন দেবনাথ জানান, মঙ্গলবার দুপুরে স্ট্যান্ডে খবর আসে শায়েস্তাগঞ্জে হাইওয়ের পাশে একটি লাশ পাওয়া গেছে। পরে শায়েস্তাগঞ্জ গিয়ে সুহেলের লাশ সনাক্ত করা হয়।

এদিকে নিহত সুহেলের জানাজা বুধবার বাদ যোহর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে মানিক পীরের টিলায় তার দাফন সম্পন্ন হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চালকের গলা কেটে গাড়ি নিয়ে উধাও!

আপডেট টাইম : ০২:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪