অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বেনাপোলে বিজিবি ক্যাম্পের সামনে থেকে ৫ লাখ টাকা ছিনতাই

যশোর : দিনে দুপুরে যশোরের বেনাপোলে বিজিবি ক্যাম্পের সামনে থেকে দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হুন্ডির টাকা নিয়ে যাওয়ার সময় সিদ্দিকুর রহমান (৪০) ও শামছুল আলম (৩৫) এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।

সিদ্দিকুর বেনাপোল পোর্ট থানার ২ নং ঘিবা গ্রামের ও শামছুল বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

সিদ্দিকুর ও শামছুল জানায়, বেনাপোল চেকপোস্টের মো. আলী এন্টারপ্রাইজের মালিক সুমনের কাছ থেকে তাদের পাওনা টাকা নিয়ে যশোরে তাদের ব্যবসায়িক কাজের জন্য বেনাপোল বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট সূত্র জানায়, মো. আলী এন্টারপ্রাইজের মালিক সুমন দীর্ঘদিন যাবত ভারতের সঙ্গে হুন্ডির ব্যবসা করে। সে সিদ্দিক ও শামছুর কাছে ভারত থেকে আসা হুন্ডির টাকা নির্দিষ্ট লোকের কাছে পৌঁছানোর জন্য পাঠালে ছিনতাইকারীরা আগে থেকেই আঁচ করতে পেরে সশস্ত্র অবস্থায় তাদের নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়।

বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, ছিনতাই হয়েছে এমন খবর শুনেছি। এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

বেনাপোলে বিজিবি ক্যাম্পের সামনে থেকে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০২:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪