পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গৃহবধূকে গণধর্ষণ : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁ : নওগাঁর ধামইরহাটে শ্রীমতি বুলু (২৫) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

গৃহবধূ উপজেলার আড়ানগর ইউনিয়নের ব্রজবন গ্রামের হিরা পাহানের স্ত্রী।

গ্রামবাসীরা জানায়, উপজেলার আড়ানগর ইউনিয়নের ব্রজবন গ্রামের ভেদুয়ার পাহানের ছেলে হিরা পাহানের সঙ্গে পৌরসদরস্থ হাটনগর গ্রামের শ্রী বন্ধনের মেয়ে শ্রীমতি বুলুর সঙ্গে বিবাহ হয়।

গত বুধবার দুপুরে বুলু গরু-ছাগল নেয়ার উদ্দেশে বাড়ির সন্নিকটে খাড়ির ধারে আসলে একই গ্রামের আজহারের ছেলে বাচ্চু ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ধর্ষক আবুল হোসেন, মোকলেছার রহমান ও খাদেমুল ইসলাম পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে তার ছেলে উজ্জল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাচ্চুকে ধরে ফেলে এবং অজ্ঞান অবস্থায় ধর্ষিতাকে প্রথমে পত্নীতলা হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান।

এদিকে ধর্ষক বাচ্চুকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাজাহান আলী কমলের হাতে তুলে দিলেও তিনি পরে ছেড়ে দেন।

এ বিষয়ে আড়ানগর ইউপির চেয়ারম্যান শাজাহান আলী কমলের মোবাইল নম্বরে বার বার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

শ্রীমতি বুলুর ভাই বিমল মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণ : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪