অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামে পৃথক অভিযানে চার অস্ত্র বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে দম্পতিসহ চার অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন; কক্সবাজার মহেশখালীর আজিজুল হক (৩৫) তার স্ত্রী সুমি আক্তার (২৫) পটিয়ার ইয়াকুব (৩৮) ও সীতাকু-ের ইমরান হোসেন (২৩)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, বিকেল চার টায় নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে আজিজুল হক ও তার স্ত্রীকে দু’টি এলজিসহ গ্রেফতার করা হয়।

তাদের এ অস্ত্রগুলো ইয়াকুবের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।

পরে আটককৃতদের তথ্যমতে অভিযান চালিয়ে ইযাকুব ও ইমরানকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের সদস্য।

ইয়াকুব বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েও ছিনতাই করত। তাদের নামে বিভিন্ন জায়গায় মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের এ ঘটনাতেও তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামে পৃথক অভিযানে চার অস্ত্র বিক্রেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪