অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘জাপার মহাসমাবেশ হবে মিলিয়ন ম্যান গ্যাদারিং’

ঢাকা : জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে মিলিয়ন ম্যান গ্যাদারিং(এমএমজি) এর মাধ্যমে প্রমাণিত হবে দেশবাসী এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। সেদিন প্রমাণিত হবে জাতীয় পার্টিই একমাত্র জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহাসমাবেশ উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির এক সভায় তিনি একথা বলেন।

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত ২৪ বছরের দ্বি-দলীয় অপরাজনীতির অবসান ঘটিয়ে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, সন্ত্রাসের হাত থেকে জাতি পরিত্রাণ চায়।

মহাসমাবেশ সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার উপ-কমিটির আহবায়ক হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মো. বেলাল হোসেন এর পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন দিদারুল আলম দিদার, খোরশেদ আলম খুসু, সুমন আশরাফ, মনিরুল ইসলাম মিলন, আহাদ চৌধুরী, রেজাউল করিম, হারুন-অর-রশিদ, হেলাল উদ্দিন, আখতারুজ্জামান খান, দ্বীন ইসলাম, তিতাস মোস্তফা, মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘জাপার মহাসমাবেশ হবে মিলিয়ন ম্যান গ্যাদারিং’

আপডেট টাইম : ০৬:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪