অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে শিশু নির্যাতন করলেন জোড়া খুনের আসামি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়াইন হাওড়ে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার বিচারাধীন আসামি, সাংবাদিক ও সংখ্যালঘু নির্যাতনকারী সন্ত্রাসী শাহানুর মিয়ার হাতে নির্যাতনের শিকার হয়েছে পাপিয়া বেগম (১৪) নামের এক অসহায় শিশু ও তার বাবা।

শুক্রবার সকাল ৯টার দিকে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, সকালে তুচ্ছ ঘটনার জের ধরে শ্রীপুর গ্রামের মৃত সিকান্দর আলীর ছেলে দিনমজুর জামাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে একই গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে সন্ত্রাসী শাহানুর মিয়া। এ সময় শিশুটি তার বাবাকে বাঁচাতে এগিয়ে এলে পানিতে চুবিয়ে ও দেশিয় অস্ত্রের আঘাতে নির্মমভাবে গুরুতর আহত করা হয় শিশুটিকে। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির অবস্থা মুমূর্ষু বলে জানিয়েছেন তার চাচা শাহাব উদ্দিন। তিনি ন্যায় বিচার পেতে আইনের আশ্রয় নিবেন বলেও শীর্ষ নিউজকে জানান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খাঁন বলেন, এলাকাবাসী ঘটনাটি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ন্যাক্কারজনক এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে শিশু নির্যাতন করলেন জোড়া খুনের আসামি

আপডেট টাইম : ০৮:৪০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪